প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
"লামায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বৈঠক ও পথ সভা করেছেন পুলিশ সুপার আব্দুর রহমান"

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা থানাধীন বিভিন্ন দোকান মালিক ও সমাজ প্রতিনিধিদের সঙ্গে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠক ও পথ সভা করেন, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।'
এ সময় দোকান মালিক ও সমাজ প্রতিনিধিদের সঙ্গে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময়ে সভায় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।'
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
পুলিশ সুপার, সুশীল সমাজ'সহ সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।'
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬